সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’।জাহাজটি দেখতে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। এতে নৌবাহিনীর জেটি এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের।আজ শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।এ সময় জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি, পরিচালনা পদ্ধতি ও ন...