যুক্তরাষ্ট্র ও কানাডার 'ইটের বদলে পাটকেল' বানিজ্য যুদ্ধ শুরু আজ থেকে। কানাডার পন্যের ওপর ট্রাম্পের ৫০ ভাগ শুল্ক আরোপের পর কানাডা পাল্টা ৫০ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে বুধবার। এর মধ্যেই সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প মন্ট্রিয়ল—ভিত্তিক মহাকাশ ও পরিবহন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘বোম্বার্ডিয়ার’ এর পণ্য মার্কিন বাজারে বিক্রি নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন। বলেছেন, যদি ‘বোম্বার্ডিয়ার’ যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন না করে, তবে তাদের পণ্য মার্কিন বাজারে বিক্রি নিষিদ্ধ করা হবে। নিজ দেশের রাজনীতিতে এক অস...