স্কুলের শৌচাগারে আটকে পড়া একজন মানুষ। বাইরে ছুটির আমেজ, অথচ ভেতরে তার বের হওয়ার পথ নেই। এমন গল্প শুনলে বাংলাদেশের দর্শকদের মনে পড়তে পারে আজিজুর রহমান পরিচালিত কালজয়ী সিনেমা ‘ছুটির ঘণ্টা’র কথা। তবে তামিল সিনেমা ‘বাথ্থা’র গল্পে আটকে পড়া মানুষটি কোনো শিশু নয়, ১৯৮৬ সালের মাদ্রাজের এক দুর্ধর্ষ গ্যাংস্টার। আর তাকে আটকে রেখেছে স্কুলপড়ুয়া এক শিশু। এই অদ্ভুত পরিস্থিতি থেকে এগিয়েছে সিনেমার গল্প।
পরিচালক বালাজি থারানিথারনের শৈশবের স্মৃতি থেকেই এসেছে সিনেমাটির ধারণা। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ভুল করে স্কুল...