সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি বটি পাওয়া যায়।নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুমে নুরুল ইসলা...