বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী বাণী কাপুর শুধু অভিনয়ের জন্যই নয়, তার দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্যও ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি ঐতিহ্যবাহী এথনিক লুকে ক্যামেরাবন্দি হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী। বিখ্যাত ডিজাইনার ময়ূর গিরোত্রার ডিজাইন করা একটি কচ্ছ-এমব্রয়ডারি করা জমকালো সুটে তার এই বর্ণিল ও রাজকীয় রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা।শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই রাজকীয় পোশাকের কয়েকটি চমৎকার ছবি শেয়ার করেছেন বাণী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর সব জিনিসের প্রতি...