বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিশেষায়িত ‘বাণিজ্যিক আদালত’ প্রতিষ্ঠা করা হলেও নেই পৃথক বিচারক ও অবকাঠামো সুবিধা। এমন আদালতের কার্যক্রম সম্পর্কে প্রচারের অভাব এবং নতুন আদালতে মামলা পরিচালনায় অনাগ্রহ রয়েছে আইনজীবীদেরও।
ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার যে ভাবনা থেকে এমন আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল, তা বাস্তবায়নে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে এবং বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগও।
বাণি...