বরাবর
জেলা
প্রশাসক, খুলনা
আমি
এক আতঙ্কিত অভিভাবক। আমার সন্তান কয়রা
উপজেলার ১১০ নম্বর চৌকুনী
আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। সম্প্রতি স্কুলের পুরনো ভবনের টিন ও বেঞ্চ
বিক্রি করে েদওয়ার ঘটনা
সম্পর্কে জানতে পারলাম। ঘটনাটি বোধহয় আপনার গোচরেও এসেছে।
বিদ্যালয়ে
একটি আধুনিক সাইক্লোন শেল্টার নির্মিত হওয়ার পর শিক্ষার্থীরা সেখানে
স্থানান্তরিত হলে, পুরনো ভবনটি
পরিত্যক্ত হয়। ব্যস! অমনি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবগঠিত পরিচালনা
কমিটির সভাপতি মহোদয়দের মাথায় ‘বাণিজ্যিক ভিশন’ ভর করল। সম্ভবত
ঢেউট...