ব্যস্ত জীবনে রান্নার জন্য খুব বেশি সময় বের করা কঠিন। এমন পরিস্থিতিতে
ওয়ান পট হতে পারে দারুণ সমাধান। একটি পাত্রেই তৈরি করা যায় এমন কয়েকটি রেসিপি দিয়েছেন
ও ছবি তুলেছেন নাদিয়া নাতাশা
ওভেন রোস্টেড বাটার হার্ব চিকেন
উপকরণ (চিকেন ও মেরিনেশন): আস্ত মুরগি (১ থেকে ১.২ কেজি ওজনের,
চামড়াসহ) ১টি, মাখন ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, মিক্সড হার্বস ১ চা চামচ, অরিগানো
আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।
উপকরণ (সবজি): আলু (বড় টুকরা...