বাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ থাকলেও সরকারি হিসাবে কমেছে মূল্যস্ফীতির
হার। এক্ষেত্রে বলা হচ্ছে মূল্যস্ফীতি কমেনি। তবে মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমেছে। অর্থাৎ
আগে যে হারে বাড়ত, এখন সেটি হচ্ছে না। অক্টোবর মাসে সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতির
হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। সেপ্টেম্বর মাসে এটি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এ
সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ, যা এর আগের মাসে ছিল ৭ দশমিক
২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে পণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ,
যা সেপ্টেম্...