আমার
নাম ভালচারিন গিনি ফাউল। নামের
সঙ্গে ফাউল থাকলেও আমি
কিন্তু দুষ্টু নই অত। একটু
দুষ্টু আছি অবশ্য! শোরগোল
করতে ভালোবাসি ভীষণ, তাই অন্যরা মাঝেমধ্যে
পড়ে বেশ বিপাকে। তার
ওপর আমার গলার আওয়াজ?
আর বলতে সে কথা!
ব্যাপক বাজখাই! তারস্বরে চিল্লানো বলে যাকে। দেখতেই
পাচ্ছো, আমি বেশ রঙিন।
পিঠে লম্বা, চকচকে নীল ও সাদা
রঙের পালক। বুকের অংশ গাঢ় নীল।
বাকি শরীরে ছোট ছোট সাদা
ফোঁটায় সাজানো কালো পালক। তাই
রাজকীয় গিনি পাখি নামেও
নামডাক আছে আমার। কিন্তু
মাথার টাক আর লম্বাটে
ঘাড়ের কারণে কেউ কেউ আমা...