স্বামীকে হারানোর পর সংসারের হাল ধরতে নদীতে জাল টেনে মাছ ধরতেন পারভীন খাতুন। কখনো মাছ মিলত, কখনো ফিরতে হতো খালি হাতে। সেই অনিশ্চিত আয়ের ওপরই চলত সংসার। স্বামী হারিয়ে একই রকম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন খাদিজা খাতুনও।তবে সময়ের সঙ্গে তাদের জীবনে এসেছে কিছুটা পরিবর্তন। খাদিজা পেয়েছেন একটি টেইলারিংয়ের (দর্জির) দোকান, আর পারভীন পেয়েছেন চাল ও পোলট্রি ফিডের ব্যবসার সুযোগ। এখন দুজনই চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়াতে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকার বাঘবিধবা খাদিজা বিবি ও পারভীন আক্তার...