বাকরখানি
শুধু একটি খাবার নয়—
এটি পুরান ঢাকার স্মৃতির স্বাদ, জীবিকার গল্প আর প্রজন্ম
পেরিয়ে আসা এক নীরব
ঐতিহ্য। আবার এর শিকড়
ছড়িয়ে আছে মুঘল আমলের
ইতিহাসে; পুরনো এক প্রেম, ক্ষমতা
আর ট্র্যাজেডিতে। কয়েক প্রজন্মের শিকড়,
নস্টালজিয়া আর সোনালি অতীতে
মিশে থাকা বাকরখানির গল্প
লিখেছেন শম্পা বিশ্বাস
ভোরের
আলো তখনো পুরোপুরি ফোটেনি।
আড়মোড়া ভেঙে জেগে ওঠেনি
শহর। রাতের শেষ অন্ধকারটুকু পুরান
ঢাকার সরু গলির দেয়ালে
লেগে আছে। কিন্তু কোথাও
দোকানের শাটার উঠেছে, ধোঁয়া উঠছে গরম চুল্লি
থেকে। ব্রাহ্মম...