‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/
লালন কয়,
জাতের কি রূপ দেখলাম না এ নজরে।’ বাংলা অঞ্চলের চিন্তার
ইতিহাসে লালন সাঁইয়ের সবচেয়ে বড় অবদান এ প্রশ্নেই নিহিত, যা যুগপৎ সরল অথচ বিস্ফোরক: জাত যদি চোখে দেখা যায় না, হাতে ধরা না যায়, তবে মানুষে মানুষে বিভাজন কে টানল?
এই একটি প্রশ্নই বাংলার ধর্ম, সমাজ, রাজনীতি—সবকিছুর
ভিত্তি কাঁপিয়ে দেয়। আঠারো শতকের শেষ থেকে উনিশ শতকের শেষ পর্যন্ত—ঔপনিবেশিক
শাসন,
সাম্প্রদায়িক বিভাজন, জাতিভেদ, নারী-পুরুষের অসমতা—সবকিছুর মুখোমুখি
দাঁড়িয়ে লালন একটি বিকল্প জীবনদর্শন ন...