সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়।’আজ সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত ভাটিবাংলার লোকসংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাউলসংগীতের মূল দর্শন— ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়।’গানের সঙ্গে বহু বছরের সম্পর্কের গল্পও তুলে ধরেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মা...