মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়েসহ ১৩টি সামাজিক অপরাধ দূর করার প্রত্যয় নিয়ে লালমনিরহাটে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।আজ রবিবার সকালে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ি বাজারে গিয়ে শেষ হয়।আয়োজকেরা জানান, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে মাদক, জুয়া, যৌতুক ও ব...