শিল্প আর বাণিজ্যের মধ্যে থাকা অদৃশ্য দেয়াল কি ভাঙা সম্ভব? যে চলচ্চিত্র শিল্পের দাঁড়িপাল্লায় ভারী, সেটি বাণিজ্যের ওজনে পিছিয়ে পড়ে। যে সিনেমা বাণিজ্যের মাপকাঠিতে এগিয়ে, সেটি শিল্পের মানদণ্ডে হালকা হয়ে পড়ে। এই তো মোটাদাগে এখনকার সিনেমার বাস্তবতা। আজ থেকে ৫০ বছর আগে শিল্প আর বাণিজ্যের মধ্যকার প্রাচীর গুঁড়িয়ে দিয়েছিল ‘নয়নমনি’। দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে দেখেছে সিনেমাটি। আবার সমালোচকরা একে শিল্পোত্তীর্ণ বলে রায় দিয়েছেন। মাস আর ক্লাসকে এক উঠানে এনে দাঁড় করিয়েছিলেন আমজাদ হোসেন। দেখতে দেখতে সেই ঘটনার...