২০২৫ সালের আগস্টে যাত্রা শুরু করে দ্য আর্টিস্ট ক্লাব। সংগীতশিল্পী ও গবেষক সুজিত মোস্তফা সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধন— কেমন সাড়া পেয়েছেন?
আর্টিস্ট ক্লাবের এক বছরপূর্তিতে আমরা ১০ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এতে প্রতিদিনই বাংলাদেশের ঐতিহ্যবাহী ধারার বিভিন্ন ধরনের সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। শেষ দিন, গত শনিবার ছিল ফরাসি অপেরার প্রদর্শনী। সরাসরি পরিবেশনায় অংশ নেন ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক প...