গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো প্রকাশের দাবি করে গ্রেডভিত্তিক বেতনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ছবিতে গেজেট অনুযায়ী শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে।তবে অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন বেতন কাঠামোর তালিকাটি ভুয়া। প্রকৃতপক্ষে, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও এখনো বোর্ডের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কী ছবি ছড়াচ্ছে?ফেসবুকের ‘The Statement’ নামের একটি পেজ থেকে আজ মঙ্গলবার ছবিটি...