চার মাস বয়সী আররাইনকে কোলে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ৭১১ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন তার মামা মো. ফয়সাল। নোয়াখালী থেকে আসা শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। ১২ দিন ধরে চলছিল চিকিৎসা। ঢাকায় আসার আগে স্থানীয় একটি হাসপাতালেও ভর্তি ছিল আরও তিন দিন। চিকিৎসার পেছনে পরিবারের খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
ফয়সাল বললেন, ‘আমাদের মতো গরিব মানুষের জন্য প্রতিদিন ৭০০ টাকা ওয়ার্ড ভাড়া দেওয়া অনেক কষ্টের। এখন ইনজেকশন ও স্যালাইন চলছে। চিকিৎসকরা বলেছেন, দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দিতে পারেন।’...