নিত্যপণ্যমূল্যের ইতিবাচক প্রভাবের ফল হিসেবে কমেছে মূল্যস্ফীতি। চার বছরের বেশি সময় যা ৯ শতাংশের আশপাশে ছিল, তা গত কয়েক মাসে নেমে এসেছে ৮ শতাংশে। এতে আবারও নীতি সুদহার কমানোর চিন্তা করছে সরকার। এরই মধ্যে যা ৫০ বেসিস পয়েন্ট কমেছে। এটি কমলে স্বয়ংক্রিয়ভাবে নিম্নমুখী হয় ব্যাংকঋণসহ অন্যান্য সুদহার। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে বিনিয়োগ, দেখা দিচ্ছে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা। এই আশা জোরালো করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিত...