এবারের বিশ্বকাপে কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো ছোট দেশগুলোও যখন ফুটবলের পরাশক্তির বিপক্ষে খেলতে নেমেছে, তার আগে এই দলের কোচরা বলেছেন অঘটনের স্বপ্নের কথা। বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি অনেক বেশি বাস্তববাদী। তিনি আগেও বলেছিলেন এবং ৩-০ গোলে হারের পরও বললেন, ‘মালয়েশিয়াকে হারিয়ে দেওয়ার আশাও করি না।’শুক্রবার জাকার্তায় আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে ডুলি বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-০ কিংবা ৩-০ গোলে হারিয়ে দেওয়ার বা এরকম কিছুর জন্য আশাও করি না। আ...