শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ ও স্বল্পমেয়াদি ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করা হয়েছে। আর শাহজালাল ইসলামী ব্যাংকের এক পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ডিএসইর তথ্য অনুযায়ী, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-...