জাতীয়তাবাদী
সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর
ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে
বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে সরকার ও প্রশাসনের প্রতি এ দাবি জানান দলের
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর সিলেটে প্রাণনাশের
উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা শাওন সাদেকীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তিনি
বর্তমানে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায়
গভীর উদ্...