জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। তবে স্বপ্নময় অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল তিক্ত এক রেকর্ডে। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই তরুণ ব্যাটার।টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ইনিংসের প্রথম বলে আউট হওয়া (গোল্ডেন ডাক) ৮০ জনের বেশি ক্রিকেটারের তালিকায় নাম লেখালেন রবিন। যে তালিকায় আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মাইকেল বেভান, ক্রেইগ ম্যাকমিলানরা। এর আগে বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ব...