জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। এর ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরমধ্যে রয়েছে আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচার। পাশাপাশি দিন জুড়ে প্রচার হবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত বিশেষ ফিলার।
আজ বিকাল ৪টা ৫ মিনিটে থাকছে কবিতা পাঠের অনুষ্ঠান। প্রযোজনায় জান্নাতুল ফেরদৌস। বিকাল ৪টা ৩০ মিনিটে রয়েছে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ‘আয়নাঘ...