ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি কমাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বৈঠকে মৈত্রী গ্রুপের সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ ম...