আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে শুরু হয়েছে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে আগামী ২ আগস্ট। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।যদিও এই আয়োজনে ২৬টি দেশ বিভিন্নভাবে অংশ নিচ্ছে (খেলোয়াড়, কোচ...