Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আর্চারি

শুরু হলো ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি’

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৮:৫৩
শুরু হলো ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি’

ছবি: আগামীর সময়

​আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে শুরু হয়েছে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে আগামী ২ আগস্ট। ​আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​
​যদিও এই আয়োজনে ২৬টি দেশ বিভিন্নভাবে অংশ নিচ্ছে (খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল অফিসিয়ালসহ), তবে মূল প্রতিযোগিতায় লড়ছে ১৭টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধু রিকার্ভ ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী টঙ্গীর ভেন্যু ও পরিবেশ নিয়ে কথা বলেন। তিনি জানান, আরচারির জন্য যে ধরনের উপযোগী পরিবেশ প্রয়োজন, সেখানে কিছু ত্রুটি ও ঘাটতি রয়েছে। বিশেষ করে আরচারি ট্রেনিং একাডেমির পাশে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় প্রশাসক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। এ ছাড়া তিনি বিষয়টি প্রধানমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং ব্যক্তিগত উদ্যোগে দ্রুত এর প্রতিকার নিশ্চিত করার চেষ্টা করবেন।

​শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শব্দদূষণ রোধে বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেছেন। শুধু খেলাধুলা বা আরচারি নয়, বরং ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবন তথা সামগ্রিক জীবনযাত্রায় শব্দদূষণ নিয়ন্ত্রণে আমাদের সবাইকে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। ক্রীড়াবান্ধব মানসিকতার কথা উল্লেখ করে তিনি বললেন, প্রধানমন্ত্রী ক্রীড়ার প্রতি অত্যন্ত অনুরাগী এবং আরচারির উন্নয়নে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এই আরচারির হাত ধরেই বড় কোনো গৌরব ও স্থান দখল করবে।
​
​অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল তার অভিজ্ঞতা ও লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ প্রায় আট মাস চললেও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন মাত্র আট দিন হলো।

​বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ফেডারেশন অতীতে যা বলেছে, তা সফলভাবে বাস্তবায়ন করেছে। অতীতের একটি স্মৃতির রোমন্থন করে তিনি জানিয়েছেন, তৎকালীন সময়ে সাফ গেমসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মাত্র একটি স্বর্ণপদক প্রত্যাশা করলেও, তিনি তার সঙ্গে একটি শূন্য বাড়িয়ে ১০টি স্বর্ণপদক উপহার দিয়েছিলেন। সবসময়ই তাদের প্রাপ্তি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
​ভবিষ্যতের বড় লক্ষ্যের কথা জানিয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন 'ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, বাংলাদেশকে যদি অলিম্পিকে পদক জিততে হয়, হয়তো আমরা ২০২৮ এ পারব না, তবে ২০৩২ সালে আমাদের বর্তমান তরুণ ও যুব প্রজন্মকে নিয়ে আমরা ঠিকই বাংলাদেশকে অলিম্পিক পদকে ভূষিত করব।'

​চার দিনব্যাপী এই যৌথ প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দেশের আরচাররা নিজেদের আন্তর্জাতিক মানে ঝালাই করে নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

বাংলাদেশ আরচারি ফেডারেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে