দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলনামূলকভাবে ইতিবাচক। তবে ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব বেশ কম এবং গত দুই বছরে তা আরও কমেছে। একই সময়ে বাংলাদেশিদের মধ্যেও ভারত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমেছে, বিপরীতে পাকিস্তানের প্রতি মনোভাব হয়েছে আরও উষ্ণ। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।জরিপে দক্ষিণ এশিয়ার এই চার দেশের মানুষের কাছে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাদের মনোভাব জানতে চাওয়া...