যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরের মেয়র হিসেবে বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। প্রায় এক বছরের আইনি লড়াই শেষে এই জয় পেলেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো শহরের প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হলেন মুহিত মাহমুদ।শুক্রবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দিয়েছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য বসবাসের যে শর্ত রয়েছে, তা পূরণ করেছেন মাহমুদ। একই সঙ্গে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে মে...