কুয়েতের নির্জন আল-সালমি এলাকার মরুভূমিতে উট চরাতে গিয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ১৯৯৮ সালে জন্ম নেওয়া ওই তরুণের প্রাণহানির পাশাপাশি বিস্ফোরণের ধাক্কায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা কোনো মাইন থেকে এ বিস্ফোরণ ঘটে।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মরুভূমিতে উট চরানোর সময় ওই বাংলাদেশি রাখাল অসাবধানতাবশত বালির নিচে চাপা পড়ে থাকা একটি অ্যান্টি-পার্সোনেল বা ব্যক্তিবিধ্বংসী মাইনের ওপর পা রাখে...