ভারতের উত্তর প্রদেশে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে অনেকে ভারতীয়দের আচরণ ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ সঠিক নয়। ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের নয় এবং এর সাথে বাংলাদেশি কোনো পর্যটকের কোনো সম্পর্ক নেই; এটি মূলত ২০২৫ সালের এপ্রিলে ভারতের ফরিদাবাদ এলাকায় দুই মুদি দোকানদারের মধ্যকার বাগ্বি...