যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের রেসিন কাউন্টির নির্বাচনী প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি-আমেরিকান ড. আনজুমান ইসলাম। এমন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত তিনি। তার কাছে এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বেরও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।আগামী সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আনজুমান ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রশাসনে দায়িত্ব পালনের সুযোগ তার জন্য বিশেষ...