ইরানের সঙ্গে উত্তেজনা
বাড়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলার মুখে
মার্কিন সেনাদের সুরক্ষায় মধ্যপ্রাচ্য জুড়ে বাংকার নির্মাণের তোড়জোড় চালাচ্ছে।
গত ১৩ নভেম্বর প্রকাশিত একটি সরকারি ক্রয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েল, সৌদি আরব
ও লেবাননে ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া
দ্রুত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন
এবং জোট বাহিনীর সদস্যদের রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছ...