কিশোরগঞ্জের
এক সাধারণ পরিবারের সন্তান আল-মামুন। মাদ্রাসায়
পড়ালেখা করতে করতেই হঠাৎ
অসুস্থ হয়ে পড়ে সে।
মা হাসিনা ও দিনমজুর বাবা
ওমর ফারুকের ছয় সন্তানের মধ্যে
চতুর্থ আল-মামুন। প্রথমে
স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার
পর তাকে পাঠানো হয়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে
ভয়ংকর এক সত্য সামনে
আসে— আল-মামুন আক্রান্ত
হয়েছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায়, যা রক্তের একধরনের
ক্যানসার।
দেড়
মাস ধরে হাসপাতালের বিছানায়
শুয়ে যন্ত্রণার সঙ্গে লড়ছে ছোট্ট শিশুটি। এ স...