আকাশ জুড়ে রঙিন ফানুসের আলো, বাঁকখালী নদীতে ভাসছে সাতটি বর্ণিল কল্পজাহাজ। ঢোল, কাঁসর ও মন্দিরার তালে শিশু-কিশোর থেকে তরুণ-তরুণীদের নাচ-গান। মাইকে বৌদ্ধ কীর্তন, নদীর দুই পাড়ে উৎসবমুখর মানুষের উচ্ছ্বাস। ধর্মীয় ঐতিহ্য, আনন্দ আর সম্প্রীতির এমন বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছে কক্সবাজারের রামু।বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত কল্পজাহাজ ভাসা উৎসব এখন পরিণত হয়েছে নানা ধর্মের মানুষের মিলনমেলায়।আজ সোমবার বিকালে রামুর বাঁকখালী নদীর চরে এ উৎসবের আয়োজন করা হয়। পূর্ব রাজার...