দেশের বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে এ আশ্বাস দেন তিনি।
গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির ২২ সদস্যের প্রতিনিধিদল। তাদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থ...