ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলা
একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলায় চটের ওপর ৩২টি বই সাজিয়ে বসেছিলেন মুক্তধারার
প্রকাশক চিত্তরঞ্জন সাহা। সেই উদ্যোগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে অমর একুশে বইমেলা, যা
আজ জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম অনুষঙ্গ। বিশেষ প্রেক্ষাপট ছাড়া বরাবরই ফেব্রুয়ারি
মাসে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে এবার মেলা শুরু হচ্ছে ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি
পর্যন্ত। বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সম্মতিতে নেওয়া হয়েছে
এ সিদ্ধান্ত।...