চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।সভায় জানানো হয়, কয়েক দিন আগে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজা...