চলনবিলের নাম শুনলেই চোখে ভাসে বিশাল আকৃতি ও মাছের কিলবিল। হালকা বাতাসেই তীরে ধাক্কা দিত ছোট ছোট ঢেউ। মাঝিমাল্লা ও জেলেদের মুখে মুখে ভাওয়াইয়া-ভাটিয়ালিসহ নানা আঞ্চলিক গান ও লোকসংগীতে মুখর থাকত দিগন্ত জুড়ে বিস্তৃত এই জলাধার। দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখি যুক্ত করত বাড়তি রঙ। কিন্তু ১১ দশকে আমূল বদলে গেছে সেই চিরচেনা চিত্র। আয়তন কমে পরিণত হচ্ছে খালে, রাত-দিন জাল খেওয়ালেও মেলা ভার কেজিখানেক মাছ। দখল-দূষণে হুমকিতে আশপাশের জীবন-জীবিকা। এ ছাড়া অপরিকল্পিত উন্নয়ন ও কাঁচাপাকা স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায়...