প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্রপ্রেমীদের বিনোদন দিয়ে আসছে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হল। ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসবকে ঘিরে মীর রাকিব হাসানের সঙ্গে স্মৃতির অলিন্দে ঘুরে এলেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ
‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসবের সঙ্গে মধুমিতা হল যুক্ত হলো কীভাবে?
রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এই আয়োজন। আয়োজক সিটি করপোরেশন থেকেই আমাকে প্রস্তাবটা দেওয়া হয়। মধুমিতার মতো পুরনো হল তো শহরে আর নেই। সানন্দে প...