পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্যবন্দর ও কুয়াকাটায় দেখা দিয়েছে তীব্র বরফসংকট। ১০ দিন ধরে দীর্ঘ সময় লোডশেডিং হওয়ায় বরফকলগুলোয় ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে প্রয়োজনীয় বরফ না পেয়ে প্রস্তুতি শেষ করেও সময়মতো সাগরে যেতে পারছেন না শত শত মাছ ধরা ট্রলারের জেলে। পাশাপাশি সংরক্ষণের অভাবে কিছু ট্রলারের মাছ পচে নষ্ট হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর এলাকায় রয়েছে প্রায় ৩৬টি বরফকল। কোনো কোনো কল দিনে ২০-২৫ ক্যান, আবার বরফ উৎপাদন করে কোনোটি ২০০ ক্যান পর্যন্ত। তবে বিদ্যুতের ঘাটতির কারণে এখন অ...