একটা পাখি ডাকছে, অথচ শুনতে পাচ্ছেন ক্যামেরার ক্লিক শব্দ। হ্যাঁ ঠিকই পড়েছেন! অস্ট্রেলিয়ার বনের ভেতর লুকিয়ে থাকা লাইয়ারবার্ডের কণ্ঠ থেকেই ভেসে আসে এমন আওয়াজ। অন্য পাখির ডাক তো বটেই, মানুষের তৈরি নানা শব্দও নকল করতে পারে এই আশ্চর্য পাখি।অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বনাঞ্চলে দেখা মেলে সুপার্ব লাইয়ারবার্ডের। দেখতে বেশ আকর্ষণীয় এই পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার লম্বা ও বিচিত্র আকৃতির লেজ। বিশেষ করে পুরুষ পাখির লেজের পালক ছড়িয়ে দিলে তা দেখতে অনেকটা প্রাচীন বাদ্যযন্ত্র লাইয়ারের মতো লাগে। এই বাদ্যযন্...