পটুয়াখালীর বাউফলে ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে পাওয়া রুটি বাড়িতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় সেটি ভেঙে ব্লেডটি দেখতে পায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সন্ধানী শীল (৮) ও তার মা। সন্ধানী বাউফল উপজেলার দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মৃত স্বপন চন্দ্রশীল। বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি।সন্ধানী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে তাকে রুটি দেওয়া হয়। সে র...