বনরুটির খুচরা মূল্য ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। ঢাকার বিভিন্ন চায়ের দোকান এবং মুদির দোকান ঘুরে দেখা গেছে এই চিত্র। গত শনিবার থেকেই দাম বেড়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে বনরুটির দামও বেড়েছে বলে ধারণা করছেন তারা। রাজধানী ছাড়াও দেশের অন্যান্য স্থানেও বেড়েছে বনরুটি ও কেকের দাম। কারওয়ান বাজারে শিঙাড়া দিয়ে বিকালের নাশতা করছিলেন ভ্যানচালক গিয়াস মিয়া। তিনি বলেন, ‘রুটির দাম বাড়ার কারণে শিঙাড়া খাইতেছি। বনরুটি আর খামুই না। অন্যদিন একটা কলা আর বনরুটি খাইতাম। ১৫ টাকা হও...