সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতা নতুন নয়। প্রায় দেড় দশক ধরে কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছ ধরছে এক শ্রেণির অসাধু জেলে। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে এই অপরাধ। তবে সম্প্রতি তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। মাছ শিকারের পাশাপাশি বনরক্ষীদের কাজে বাধা দেওয়া এবং তাদের ওপর হামলার চেষ্টার অভিযোগও উঠছে এসব অপরাধীর বিরুদ্ধে।বন বিভাগের ভাষায়, সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী এসব অপরাধী ‘বিষদস্যু’ নামে পরিচিত। এতদিন এই অপরাধে পুরুষদের জড়িত থাকার তথ্য পা...