আমাদের এখানে একটা পুরনো কথা চালু আছে, যে মেঘ গর্জে সে বর্ষে না। এবার মার্কিন মুলুকে মেঘ গর্জেছিল মৃদুই; কিন্তু যা বর্ষাল তাকে বৃষ্টি বলা চলে না, বন্যা বলাই ঠিক। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটনে আকাশ ভেঙে পড়লে ঢাকায় ছাতা খোলার দরকার কী? কথাটা আমরা কখনো ঠাট্টা করে বলি, কখনো গম্ভীর মুখে। এবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল দেখে প্রশ্নটা আর ঠাট্টা থাকছে না। সেখানে যে ঝড় উঠেছে, তার একটা দমকা এ দেশের কূটনীতি, বাণিজ্য আর প্রতিরক্ষার জানালায়ও এসে লাগবে।
নির্বাচনের আগে প্রায় সব জনমত জরিপ আর পূর্বাভাস...