ব্যক্তিগত জীবন নিয়ে টানা ট্রলিং, শারীরিক গঠন নিয়ে কটাক্ষ এবং মিডিয়ার মাত্রাতিরিক্ত নজরদারিতে অতিষ্ঠ হয়ে পেশাগত জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। চলমান বিশ্বসংগীত সফর ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষেই লাইমলাইট ও গ্ল্যামার জগৎ থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেবেন ৩৩ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা।রবিবার আরিয়ানার মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমের কাছে এক অফিসিয়াল বিবৃতিতে তার এই বিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।বিবৃতিতে জানানো হয়েছে, ৪১টি শো-সং...