কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়ার একটি মাছের ঘেরের পাড় থেকে গোলাগুলির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজ...