বগুড়া শহরের সড়কগুলো একসময় দিনে সর্বোচ্চ ৫০ হাজার যানবাহনের চাপ সামলানোর উপযোগী করে তৈরি করা হয়েছিল। এখন সেখানে প্রতিদিন চলাচল করছে ১ লাখের বেশি যানবাহন। ধারণক্ষমতার দ্বিগুণ এই চাপের সঙ্গে যুক্ত হয়েছে অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানজট লেগেই থাকছে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে নগরবাসীর ভোগান্তি। পরিস্থিতি সামলা দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ।
বগুড়া সিটি করপোরেশন সূত্...